বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

নেত্রকোনায় নিরাপদ খাদ্য ও ভেজাল বিরোধী প্রতিরোধ অভিযান চালায়

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:০৩ পিএম, ২০২৫-১১-১১

নেত্রকোনায় নিরাপদ খাদ্য ও ভেজাল বিরোধী প্রতিরোধ অভিযান চালায়

নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় নিরাপদ খাদ্য বিরোধী কার্যক্রম প্রতিরোধে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান পরিচালিত হয়েছে। আজ ১১ নভেম্বর সোমবার সকালে শহরের পৌর জয়ের বাজার ও মেছুয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান। অভিযানে মনিটরিং সেলের সদস্যরা বিভিন্ন খাদ্য দোকান, মসলার মিল, মিষ্টির দোকানসহ খাদ্য উৎপাদন ও বিক্রয়কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে নিরাপদ খাদ্য সচেতনতা বৃদ্ধি করতে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়। অভিযানের সময় কোর্টের সামনে অবস্থিত ‘জয় গুরু দই ঘর’সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্যপণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়। কিছু পণ্যে অনুমোদিত রঙ, লেবেলবিহীন মোড়ক এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন কর্মকর্তারা। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খাদ্য ভেজালে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল স্তরের মানুষকে ভেজাল খাদ্য বর্জন ও সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান। অভিযানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এ বি চৌধুরী নাদিম ,কবি ও সাংবাদিক সৈয়দ সময় উপস্থিত থেকে কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কর্তৃপক্ষের এই নিয়মিত অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এমন উদ্যোগ বাজারে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর