বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জেলা প্রশাসক মোয়াজ্জম আহমদকে গাইবান্ধা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:১২ পিএম, ২০২৫-১১-১৩

জেলা প্রশাসক মোয়াজ্জম আহমদকে গাইবান্ধা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি :
সাংবাদিকবান্ধব বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সকালে জেলা প্রশাসক কাচারী বাজারে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে পৌঁছলে তাঁকে সাংবাদিকরা উষ্ণ অভ্যর্থনা জানান। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, কুদ্দুস আলম, জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, লালচান বিশ্বাস সুমন, রিয়ন ইসলাম রকি, জোবায়দুর রহমান জুয়েল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, তাঁর কর্মকালে সাংবাদিকদের কাছ থেকে সবসময়ই সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গাইবান্ধার মানুষ যেমন সহজ সরল, তেমনি সাহসী। গাইবান্ধার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুল, ক্রেস্ট প্রদান করা হয়। 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর