বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

যশোর চুড়ামন কাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ন ৩,৭৫,১০৩৭০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৩১ পিএম, ২০২৫-১১-১৬

যশোর চুড়ামন কাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে :
জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ন ৩ কোটি ৭৫ লাখ ১০ হাজার ৩৭০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করে নিজের ভোগ দখলে রাখার অপরাধে যশোর ৭নং চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান (মুন্না) (৫৮) এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন,সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোঃ আল-আমীন বাদি হয়ে মামলা করেন। মামলা নং  ১৪,তারিখ ০৪/১১/২০২৫ ইং।
মামলা সূত্রে জানাগেছে, যশোর সদর উপজেলার ছাতিয়ানতলার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আব্দুল মান্নান বিগত ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারী পর্যন্ত ৭ নং চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। দুদকের চাওয়া আব্দুল মান্নানের সম্পদ হিসাব বিবরনীতে ২২টি দলিল মূল্য বাবদ ১কোটি ২৬লাখ ৮৯ হাজার টাকার স্থাবর এবং বাংলাদেশ ডাক বিভাগ, ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেলের কার্যালয় যশোর হতে ক্রয়কৃত ৩ মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ৩টি ৪০লাখ, একটি পুরাতন জীপগাড়ী পুরাতন মূল্য ৬লাখ টাকার অস্থাবর সর্বমোট ১ কোটি ৬২লাখ ৮৯ হাজার টাকার সম্পদ অর্জনের ঘোষনা দেন। দুদক যাচাইকালে আব্দুল মান্নানের মোট ৩ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৩৭৮ টাকার স্থাবর এবং ৬০লাখ  ৩১ হাজার ৫৯২ টাকার অস্থাবর মোট ৪ কোটি ৩৮লাখ ১৯ হাজার ৯৭০ টাকার সম্পদ অর্জনের তথ্য পান। আব্দুল মান্নান ২কোটি ৭৫লাখ ৩০ হাজার ৯৭০ টাকার সম্পদ অর্জনের তথ্য সম্পদ বিবরনীতে গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুদকের তদন্তে ধরা পড়েন তার স্ত্রী মোছাঃ মনিরা বেগমের নামীয় জমিতে স্বামী আব্দুল মান্নান ৩ তলা ও ৪তলায় আংশিক ভবন নির্মাণ করেন। উক্ত  ভবন নির্মাণে আব্দুল মান্নান ১ কেটি ২লাখ ১৮ হাজার ৭৭৬ টাকা ব্যয় করেন যা তিনি দাখিলকৃত সম্পদ বিবরনীতে  উল্লেখি করেননি। আব্দুল মান্নান এর স্ত্রী মোছাঃ মনিরা বেগমের পৈত্রিক জমি ৫ শতাংশে স্বামী আব্দুল মান্নান ৪ তলা ও ৫ তলায় াআংশিক ভবন নির্মাণ করেন যা নির্মাণে তিনি ১ কেটি ২৯লাখ ৮১ হাজার ৭৩ টাকা ব্যায় করেন কিন্তু দাখিলকৃত সম্পদ বিবরনীতে তার তিনি উল্লেখ করেননি। এছাড়া, অস্থাবর সম্পদের মধ্যে গাড়ীর মূল্য বাবদ ১৪লাখ টাকা গোপন করেছেন এবং সোনানী ব্যাংক লিমিটেড,চুড়মানকটি শাখা,যশোর চলতি হিসাব  নাম্বারে ১০লাখ ৩১ হাজার ৫৯২ টাকা স্থিতি রয়েছে যা তিনি দুদকের চাওয়া দাখিলকৃত সম্পদ বিবরনীতে উল্লেখ করেননি। দুদক সূত্রে আরো জানাগেছে, আব্দুল মান্নান  এর আয়কর রির্টানের তথ্য অনুযায়ী ৬৩লাখ ৯ হাজার ৬শ’ টাকার গ্রহনযোগ্য আয় পান দুদক। দুদক আব্দুল মান্নানের সম্পদের খোঁজে পান  ৩ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৩৭৮ টাকার স্থাবর এবং ৬০লাখ ৩১হাজার ৫৯২ টাকার অস্থাবর সর্বমোট ৪ কোটি ৩৮লাখ ১৯ হাজার ৯৭০ টাকার সম্পদ অর্জনের তথ্য পান। দুদকের টিম অনুসন্ধ্যানকালে জানতে পারেন,আব্দুল মান্নান চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে এবং বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ন ৩ কোটি ৭৫লাখ ১০ হাজার ৩৭০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করে নিজের ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে তার নামে দুদকের কর্মকর্তা উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে অনুমতি পেয়ে মামলা করেন। 
 

রিটেলেড নিউজ

 কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত


যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো  প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত


গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর