শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৩ পিএম, ২০২৫-১১-১৬
আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন আজ রবিবার গাজীপুর জেলার রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল (ওসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের সকল অধিনায়কদের উদ্দেশে তাঁর মূল্যবান বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডন্যান্স কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
এছাড়া, আর্মি অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
সেনাবাহিনী প্রধান ওসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ; এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ; এজি; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; কমান্ড্যান্ট, ওসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের সকল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited