শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২৫-১১-১৭
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহীনুর আলম আকন্দ (৪৭) জীবন হারিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কের বামনী এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত শাহীনুর আলম আকন্দের বাড়ি খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামে। তিনি সাতপাই গাইনপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। দায়িত্বশীল, সৎ এবং শান্ত স্বভাবের এ কর্মকর্তা ২০২১ সাল থেকে কলমাকান্দা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়- সকালেই তিনি মোটরসাইকেলে করে নেত্রকোনা থেকে কর্মস্থল কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বামনী এলাকায় পৌঁছামাত্রই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ঢলে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মুর্শেদ তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসনে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এক শোকবার্তায় বলেন- মো. শাহীনুর আলম আকন্দের মৃত্যুতে উপজেলা প্রশাসন/পরিষদ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এক নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে কলমাকান্দার সর্বস্তরে শোকের স্রোত। দায়িত্ব পালন করতে গিয়েই জীবন হারালেন মো. শাহীনুর আলম আকন্দ এবং পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের ভালোবাসার এক মানুষ হারালেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited