শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০০ পিএম, ২০২৫-১১-১৯
উন্নয়নশীল দেশগুলোর ঋণমুক্তির প্রতিশ্রুতি নিশ্চিত ও বৈশ্বিক বৈষম্য মোকাবিলা করার লক্ষ্য নিয়ে এই সপ্তাহের শেষে জি২০ শীর্ষ সম্মেলন আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। মার্কিন যুক্তরাষ্ট্র সম্মেলনটি বর্জন করেছে।
জোহানেসবার্গ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের জি২০ এজেন্ডা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন। বহুপাক্ষিকতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক পশ্চাদপসরণের মধ্যে শীর্ষ সম্মেলনও এড়িয়ে যাচ্ছেন ট্রাম্প, যা বিশ্ব শৃঙ্খলাকে বিপর্যস্ত করে তুলেছে। ২২-২৩ নভেম্বরের এই অনুষ্ঠানের প্রক্কালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি হবে তাদের জন্য ক্ষতিকর। জি২০-এর ১৯টি দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি’র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়নও এর অন্তর্ভুক্ত। মার্কিন বয়কট ব্রাজিলে অনুষ্ঠিত কপ৩০ শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সরকারি প্রতিনিধিদল না পাঠানোর সিদ্ধান্তের প্রতিধ্বনিত করে। রিপাবলিকান নেতা বিশ্ব উষ্ণায়ন সীমিত করার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক প্যারিস চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। বেশ ক’টি বাণিজ্যিক অংশীদারের ওপর একতরফা শুল্ক আরোপ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে ট্রাম্প একাধিক বিষয়ে সাব-সাহারান দেশটিকে নিশানা করেছেন। দেশটিতে শ্বেতাঙ্গ আফ্রিকানদের পদ্ধতিগতভাবে হত্যা ও নিধনের দাবি করেন তিনি।
- ঋণ, দুর্যোগ অর্থায়ন-
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি২০ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হল ‘সংহতি, সমতা, স্থায়িত্ব’। যা ঋণ ত্রাণ ও অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সহায়তা করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফেব্রুয়ারিতে জি২০ মন্ত্রীদের প্রথম বৈঠকের একটিতে যোগদান করেনি। এ সময় এটিকে ‘মার্কিন-বিরোধী’ বলে দাবি করেন তিনি।
-ঐকমত্য -
দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জি২০-এর আলোচ্য বিষয়গুলোয় ঐকমত্য নিশ্চিত করা ও একটি যৌথ চূড়ান্ত ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হবে কিনা তা বোঝা যাচ্ছে না। প্রস্তুতিমূলক কাজে জড়িত প্রতিনিধিরা বলেন, আর্জেন্টিনার প্রতিনিধিরা বাধাগ্রস্ত হয়েছেন। ট্রাম্পের মিত্র প্রেসিডেন্ট জাভিয়ের মাইলিও এই সম্মেলন বয়কট করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে, চীনের প্রতিনিধি প্রধানমন্ত্রী লি কিয়াং বহুপাক্ষিকতার পক্ষে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরে এক এশীয় আঞ্চলিক শীর্ষ সম্মেলনে লি বলেন, অর্থনৈতিক বিশ্বায়ন ও বহুমেরুত্ব অপরিবর্তনীয়।’ শিয়ার প্রতিনিধিত্ব করবেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অর্থনৈতিক উপদেষ্টা ও ডেপুটি চিফ অফ স্টাফ ম্যাক্সিম ওরেশকিন। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্মেলণে উপস্থিত থাকবেন না। ব্রাজিলের বেলেমে কপ-৩০-এর নির্ধারিত সমাপ্তির পরদিনই এই শীর্ষ সম্মেলন শুরু হতে চলেছে। কপ-৩০-এর চূড়ান্ত আলোচনা জোহানেসবার্গে আলোচনাকে প্রভাবিত করতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited