শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১০ পিএম, ২০২৫-১১-১৯
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে ২ কোটি টাকা বোনাস দেবার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ মোরসালিনের গোলে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। এর মাধ্যমে ভারতের বিপক্ষে ২২ বছর পর বাংলাদেশ জয় তুলে নিল। এই ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে আসিফ মাহমুদ খেলোয়াড়দের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন। এমন একটি ভিডিও ক্রীড়া উপদেষ্টা নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, খেলোয়াড়রা আসিফ মাহমুদকে ঘিরে আনন্দ উদযাপন করছে ও বোনাস বোনাস বলে চিৎকার করছে। এসময় ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের জন্য ২ কোটি টাকা বোনাসের ঘোষণা দেন। উপদেষ্টার তাৎক্ষণিক এই ঘোষণায় খেলোয়াড়দের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited