শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৬:৫৪ পিএম, ২০২৫-১১-১৯
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে ধানের শীষের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে আশাবাদী বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে "যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বিএনপির পক্ষে গণজোয়ার এসেছে। আমরা বিএনপি পরিবার সকলেই ঐক্যবদ্ধ আছি" বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সুশোভন দেওয়ান আগা, বাবুল আলী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এবং ১০উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited