বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পুরনো টেলিকম লাইসেন্সিং পদ্ধতিতে ফেরার সম্ভাবনা নাকচ করল সরকার

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৯ পিএম, ২০২৫-১১-২২

পুরনো টেলিকম লাইসেন্সিং পদ্ধতিতে ফেরার সম্ভাবনা নাকচ করল সরকার

পুরনো টেলিকম লাইসেন্সিং কাঠামোতে ফেরার কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছে সরকার। 
তাদের মতে, আগের পদ্ধতিটি অকার্যকর ছিল এবং এ খাতের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি, ২০২৫’ এর অধীনে নতুন এক ব্যবস্থা চালু করা হচ্ছে, যা গেজেট আকারে প্রকাশ হয়েছে। এর আওতায় পূর্বে দেওয়া তিন হাজারেরও বেশি বৈধ ও অবৈধ লাইসেন্স পুনর্বিবেচনা করা হবে।
ফি, চার্জ ও রাজস্ব ভাগাভাগি নিয়ে প্রকাশিত নতুন নির্দেশিকাটি বর্তমানে খসড়া অবস্থায় রয়েছে। স্টেকহোল্ডার ও অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনার পর এটি চূড়ান্ত করা হবে। 
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নীতিতে ইন্টারনেটের দাম বাড়বে না।
পূর্বের লাইসেন্সিং ব্যবস্থায় ইন্টারনেট, ডিভাইস বা ফাইবার সংযোগের বিস্তার ঘটেনি। এখনো বাসা-বাড়ি, ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে ফাইবার সংযোগ খুবই সীমিত। 
বর্তমানে মাত্র ২২ শতাংশ মোবাইল টাওয়ার ফাইবারে সংযুক্ত রয়েছে।
এ কারণে বাংলাদেশের মাথাপিছু ডেটা ব্যবহার ভারতের তুলনায় প্রায় পঞ্চাশ ভাগের এক ভাগ। 
খাতটির এখন সংযোগভিত্তিক সেবা থেকে ডিজিটাল সেবাভিত্তিক ব্যবস্থায় রূপান্তর প্রয়োজন।
মোবাইল ও আইএসপি প্যাকেজ বৃদ্ধি পেলেও দেশে এখনো এডটেক, হেলথটেক, এগ্রিটেক, ফিনটেক বা লজিস্টিক টেকনোলজির মতো ডিজিটাল পণ্যের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।
আইএসপি, মোবাইল অপারেটর, এনটিটিএন ও আইআইজিসহ বিভিন্ন অপারেটর এখনো সুরক্ষিত বা কোয়ালিটি-অব-সার্ভিস ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এবং অনেকেরই নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়।
ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে, সরকার ২৬ ধরনের লাইসেন্স বাতিল করে চার স্তরবিশিষ্ট সরলীকৃত কাঠামো চালু করেছে।
নতুন এই ব্যবস্থা মধ্যস্বত্বভোগী কমাবে, একচেটিয়া কার্যক্রম প্রতিরোধ করবে, প্রতিযোগিতা বাড়াবে ও একই সঙ্গে সরকারী রাজস্বও কমাবে না।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর