শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:২১ পিএম, ২০২৫-১১-২৩
নাজিম উদ্দীন, হাটহাজারী :
হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফতেখার রাহাত (৩০) হাটহাজারী পৌরসভার আলীপুর চাঁনগাজী চৌধুরী বাড়ির মাস্টার ইউছুপের ছেলে। আবিদুল হাসান (৩৫) ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।
জানা যায়, রাতে আবিদুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা (চট্টমেট্রো-থ ১৩-৮২২৪) নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলে রাহাত এবং চমেক হাসপাতালে নেওয়ার পথে আবিদুলের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে একটি বালুবোঝাই ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। তবে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited