শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৫ পিএম, ২০২৫-১১-২৪
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা পরিবর্তনসহ অন্যান্য তথ্য সংশোধন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) বিকেল থেকে পরবর্তী নির্দেশ অথবা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। ইসি কর্মকর্তারা জানান, আজ বিকেল থেকে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনসহ অন্যান্য তথ্য সংশোধন বন্ধ থাকবে। আজ বিকেল ৪টার পর থেকে এ নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। কর্মকর্তারা বলেন, নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত যেকোনো ধরনের ভুল তথ্য বা পরিবর্তন ঠেকানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে যে, নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও ত্রুটিমুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে ভোটার তালিকায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন এড়াতে সংশোধন কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited