শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৪৭ পিএম, ২০২৫-১১-২৪
যশোর ব্যুরো
টেলিযোগাযোগ আইন অমান্য করে অবৈধ ভিও আইপি ব্যবসা পরিচালনার অভিযোগে যশোরে বাবুল হোসেন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার ২৪ নভেম্বর ভোররাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলি এলাকার খন্দকার মিলনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটক ব্যক্তি বাবুলের ভাড়া বাসার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয় একটি কালো রংয়ের ল্যাপটপ,কোম্পানির ৪৭টি,-এর ২৭০টি মোট ৩১৭টি ভারতীয় সিম কার্ড, একটি মেশিন ও একটি মোবাইল ফোন।
জিজ্ঞাসাবাদে বাবুল স্বীকার করেছেন যে তিনি পলাতক সহযোগী একদু’জনকে নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা পরিচালনা করে সরকারের নির্ধারিত চার্জ ফাঁকি দিচ্ছিলেন।
এ ঘটনায় কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত বাবুলকে আদালতে সোপর্দের পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited