বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রতিবাদে যশোরে নার্সদের মানববন্ধন

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:৪৯ পিএম, ২০২৫-১১-২৪

নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রতিবাদে যশোরে নার্সদের মানববন্ধন

যশোর ব্যুরো :
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ২৪ নভেম্বর দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
সংগঠনের সভাপতি শাহিদা খাতুনের নেতৃত্বে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং পেশার অগ্রগতির মূল ভিত্তি। সরকারের একীভূতকরণের উদ্যোগ নার্সদের মর্যাদা, দক্ষতা ও পেশাগত উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। তারা জানান, নার্সদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচিতে সংগঠনটি তাদের ৮ দফা দাবি তুলে ধরে দাবি গুলো হলো স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বাতিল করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রণীত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
নার্সদের উচ্চতর পদে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ সৃজন ও সুপারনিউমেরারি পদোন্নতি দিতে হবে। নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদগুলোকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে নার্স নিয়োগে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া নিবন্ধনবিহীন নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নার্স-মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান এবং পূর্বের স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। শয্যা,রোগী ও চিকিৎসক অনুপাতে প্রয়োজনীয় নার্স-মিডওয়াইফের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে। মানববন্ধন শেষে নার্সরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর