শিরোনাম
মোহাম্মদ ওমর আলী, চকরিয়া : | ০৩:০২ পিএম, ২০২১-০১-০১
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ডাম্পার (মাটি টানার জন্য ছোট ট্রাক) সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও পাঁচজন।
নিহতরা হলেন, ডাম্পার চালক ও পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ার শফিউল আব্বাসের ছেলে মোহাম্মদ মানিক (২৬) ও একই গাড়ির শ্রমিক মো. তারেকুল ইসলাম বাবু (২২)। বাবু মুরারপাড়ার শাহাব উদ্দিনের ছেলে।
আহতরা হলেন, মমতাজ আহমদ (২৮), সৌদিয়া বাসযাত্রী বান্দরবানের লামা উপজেলার জয়ন্তু বড়ুয়ার কন্যা নিশীথা বড়ুয়া (১৮), স্বপন বড়ুয়ার ছেলে অতুল বড়ুয়া (২২), মৃত দুদু মিয়ার স্ত্রী সফুরা খাতুন (৭০) ও অংহা মংয়ের ছেলে হাচিং মং (২৪)।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী মাদ্রাসা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবানের লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকামেট্টো-ব-১৪-২০৭৫) ও কক্সবাজারের পেকুয়া থেকে মাটিভর্তি ডাম্পার (চট্টমেট্টো-অ-১১৬) গাড়িটি মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে খাদে ছিটকে পড়ে। এ সময় মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ডাম্পার গাড়িটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের দ্রুতসময়ে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited