শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৫২ পিএম, ২০২৫-১১-২৬
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। জাহাজ-বিধ্বংসী এই মিসাইল জল ও স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে স্টেট অব-দি-আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে ‘পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ’ বলে উল্লেখ করে। ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারবে। ধারণা করা হচ্ছে, মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরো বাড়বে। এর মাত্র দুই মাস আগে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাহ-ফোরের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। যার পাল্লা ছিল সাড়ে ৭০০ কিলোমিটার।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited