শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৩:৩৭ পিএম, ২০২৫-১১-২৬
রাঙামাটি–চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে সিএনজি অটোরিকশা ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশা ও রাঙামাটিমুখী একটি কাভারভ্যান চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ lose করে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক হাসান মিয়া (২২) নিহত হন। তিনি ভোলার লালমোহন উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে। কাউখালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজির যাত্রী গিয়াস উদ্দিন (৩৯) ও আবদুল কাদেরসহ কাভারভ্যানের চালক শিবু বড়ুয়া (৩৫)। শিবু বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা এলাকায়।
আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাসান মিয়ার মরদেহ বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয় এবং পরে পোস্টমর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।
দুর্ঘটনা সংশ্লিষ্ট মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited