শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৮ পিএম, ২০২৫-১১-২৬
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা নেবেন না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ঘোষণা দেন এ আইনজীবী।
ভোটারদের উদ্দেশ্যে আইনজীবী শিশির মনির বলেন, ‘যদি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার কৃপায় আগামী নির্বাচনে জয়যুক্ত হতে পারি ব্যক্তিগত পর্যায়ে আমি আমার কমিটমেন্টের কথা আজকে শুনাতে চাই। আমি কখনো কোনোভাবে সরকারি কোনো বেনিফিট নেব না। যদি আমি নির্বাচিত হতে পারি সরকার কর্তৃক প্রদত্ত ভাতা কিংবা অ্যালাউন্স কিংবা সুযোগ সুবিধা যা-ই সরকার আমাকে দেবে সবটুকু জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব। আমি তার এক পয়সাও নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, আত্মীয় স্বজনের কল্যাণে ব্যয় করবো না। এটি আমার অনারিয়াম হোক বা অন্য কোনো সুবিধা হোক।’
ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমি কখনো কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। অর্থাৎ সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন। আপনাদের দোয়ার, আল্লাহ তায়ালার বরকতে যদি নির্বাচিত হই ট্যাক্স ফ্রি গড়ির সুযোগ সুবিধা নেব না। নিজের স্বার্থে প্রশাসন ব্যবহার করব না। সরকারি কাজ ছাড়া কোনো প্রটোকল ব্যবহার করব না। ঢাকায় হোক আর সুনামগঞ্জে হোক আমার দরজা সব সময় খোলা থাকবে। পরিবার বা আত্মীয় স্বজনকে অবৈধ প্রভাব বিস্তার থেকে বিরত রাখবো। এ প্রতিশ্রুতি থেকে সরে গেলে জবাবদিহি করতে বাধ্য থাকব। সরকারি ফান্ড নিয়ে জনগণের কাছে হিসাব দিতে সব সময় বাধ্য থাকব।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited