বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দক্ষতা অর্জনের প্রধান উপায় হলো প্রশিক্ষণ : ভূমি সচিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০০ পিএম, ২০২৫-১১-২৬

দক্ষতা অর্জনের প্রধান উপায় হলো প্রশিক্ষণ : ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম সালেহ আহমেদ বলেছেন, দক্ষতা অর্জনের প্রধান উপায় হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ কাজের গুনগত মান বাড়ায়। আধুনিক সময়ে কাজের ধরন দ্রুত বদলে যাচ্ছে; প্রযুক্তি, ব্যবস্থাপনা ও সেবার মান সব ক্ষেত্রেই প্রতিনিয়ত নতুনত্ব আসছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণ অপরিহার্য ভূমিকা পালন করে।
আজ (বুধবার) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশাসনিক কর্মকর্তা/ব্যক্তিগত কর্মকর্তা/সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘প্রশিক্ষণ’ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 
এ. এস. এম সালেহ আহমেদ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা/কর্মচারীদের কাজের মৌলিক শর্ত হলো সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী কাজ পরিচালনা করা। নির্দেশনা, নীতিমালা কিংবা বিধিবিধান শুধু কাগজে-কলমে থাকার জন্য নয়; এগুলো বাস্তব কাজে প্রতিফলিত হলে তবেই সুশাসন, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত হয়।
সত্যিকার অর্থে আমাদের দেশপ্রেমিক কর্মচারীর অভাব রয়েছে উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, নৈতিকতা দেশপ্রেম মাথায় রেখে কাজ করতে হবে। চাকরির ক্ষেত্রে নানা সময় সুবিধার জন্য আমরা দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হই, আমাদের সেবা বাড়ানোর ক্ষেত্রেও ঐক্যবদ্ধ হতে হবে। দক্ষতার সাথে দায়িত্ব পালন করে রাষ্ট্রের অগ্রগতির একজন অংশীদার হতে কাজ করতে হবে। 
তিনি বলেন, যখন ব্যক্তি নিজের দায়িত্বকে শুধু চাকরির কাজ হিসেবে নয়, বরং রাষ্ট্রের প্রতি এক ধরনের পবিত্র অঙ্গীকার হিসেবে মনে করেন তখনই প্রশাসন থেকে শুরু করে সেবা প্রদানকারী প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন স্পষ্ট হয়। পেশাদারিত্ব কেবল নিয়ম মেনে কাজ করার নাম নয়; বরং এটি একটি মানসিকতা, যা কর্মীর আচরণ, দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মফলকে সুসংহত করে।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. রায়হান কাওছার, উপসচিব (প্রশিক্ষণ ও শৃঙ্খলা) নাসরিন সুলতানা ও  উপসচিব (প্রশাসন) মাসুদ কামাল  উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর