শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২৫-১১-২৭
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ভাই হত্যার আলোচিত মামলায় তিনজন পলাতক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ওসমান গনি মানিক (৫৮), মো. হারুন (৪০) ও আনোয়ার পাশা বকুল (৬২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বছরের ৩ সেপ্টেম্বর ফটিকছড়ির ফতেহপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে রেজাউল করিমের স্ত্রী চিৎকার করে গ্রামবাসীকে ডাকেন। এতে মুহূর্তেই শতাধিক মানুষ সেখানে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত লোকজন রেজাউলের পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে রেজাউলের দুই ভাই জাহাঙ্গীর ও আলমগীর ঘটনাস্থলেই মারা যান। এই হত্যাকাণ্ড এলাকায় তুমুল আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর ভুক্তভোগীদের ছোট ভাই মো. রাসেল ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় একজনকে নামীয় এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের ধরতে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ নভেম্বর) হাটহাজারীর ফটিকা কামাল এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনি মানিককে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কড়িয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন ও আনোয়ার পাশা বকুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited