বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৭ পিএম, ২০২৫-১১-২৭

সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ

সরকারি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে ‘বাংলাদেশ ই-পার্টিসিপেশান পলিসি ফ্রেমওয়ার্কের খসড়া তৈরি করেছে মিডিয়া অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরাইডি)। এই ফ্রেমওয়ার্ক কার্যকর হলে দেশের জনগণ ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে মতামত জানাতে পারবে।
(বৃহস্পতিবার) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে আয়োজিত এই ফ্রেমওয়ার্কের খসড়া উপস্থাপন এবং হস্তান্তর অনুষ্ঠানে বক্তরা এমন তথ্য জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশিদ ভুঞা। ফ্রেমওয়ার্কের খসড়া প্রস্তাবটি কেন তৈরি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এমআরাইডির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। পরে এমআরডির পক্ষ থেকে এটির একটি কপি নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ডের ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কোনিগের কাছে হস্তান্তর করা হয়। 
অনুষ্ঠানে প্রস্তাবিত ফ্রেমওয়ার্ক পলিসি উপস্থাপন করেন আইসোশ্যালের চেয়ারপারসন ড. অনন্য রায়হান। তিনি তার প্রেজেন্টেশনে বলেন, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। এখন দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। শহরাঞ্চলে ৯২ শতাংশ এবং গ্রামঞ্চলে ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। ধীরে ধীরে এটি শতভাগ হওয়ার পথে রয়েছে। সরকারি সিদ্ধান্তে জনগনের অংশগ্রহণমূলক করতে এটি কার্যকরী ভূমিকা রাখতে পারে৷  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনজিও বিষয় ব্যুরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. মাহমুদুল হোসাইন খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শীষ হায়দার চৌধুরী।
সচিব (সংযুক্ত) মো. মাহমুদুল হোসাইন খান বলেন, বিশ্ব ডিজিটালাইজের মাধ্যমে এগিয়ে চলছে। আমাদের এদিকে গুরুত্ব বাড়ানোর বিকল্প নেই। আমরা যত বেশি ই-পার্টিসিপেশন বাড়াতে পারবো, জনগনের সশরীরে উপস্থিতি কমাতে পারবো, সমাজে দুর্নীতি তত কমে আসবে।
শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একসময় আমাদের ঘরে বিদ্যুৎ ছিল না। হারিকেন ব্যবহার করতে হতো। এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। ১৫-২০ বছর আগেও আমাদের হাতে মোবাইল ছিল না৷ এখন বস্তিতে থাকলেও সবাই মোবাইল ব্যবহার করছে। বস্তির অনেক ঘরেও ল্যাপটপ আছে। ডিজিটালাইজেশনে গুরুত্ব দিয়েই আমাদের এগিয়ে চলতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ডিজিটালাইজেশনে খারাপ ভালো দুটি দিকই রয়েছে। একদিকে আমাদের মধ্যে আন্তরিকতা কমে যাচ্ছে। আমরা আমাদের ইমোশনগুলো ধীরে ধীরে ডিজিটালাইজেশনের সঙ্গে মিশে নষ্ট করে ফেলছি। আমাদের প্রাইভেসি (গোপনীয়তা) কমে যাচ্ছে। এমন অনেক সমস্যা হচ্ছে। তা সত্বেও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের ই-পার্টিসিপেশনে গুরুত্ব দিতে হবে৷ 

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর