শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৫১ পিএম, ২০২৫-১২-০১
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর ব্যুরো :
যশোর সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। এঘটনায় লিটন গাজী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
যশোর নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নির্দেশে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে রোববার ৩০ নভেম্বর রাত আনুমানিক ১ টার দিকে এসআই কামাল হোসেন, এসআই বাবলা ও এএসআই নির্মল দাসকে সঙ্গে নিয়ে ডিবির একটি চৌকস দল মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় তাঁর শোবার ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করা হয়।
আটক লিটন গাজী যশোর সদর উপজেলার মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার বিকালে আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited