শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি : | ০৩:৪৪ পিএম, ২০২৫-১২-০১
সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় একটি স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে
আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত স্পিডবোটে শিশুসহ মোট আটজন যাত্রী ছিলেন।
স্পিডবোটের চালক মো. আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ঢেউয়ের কারণে স্পিডবোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে যাত্রীদের উদ্ধার করে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিফ আলভী জানান, দুর্ঘটনায় সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং মহিমাকে (৫) হাসপাতালে আনার আগেই মারা যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীতে একটি স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়। এতে এক নারী ও একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতাল পরিস্থিতি যাচাই করতে ইতোমধ্যে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
তিনি বলেন, সাগর উত্তাল থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited