শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৫৯ পিএম, ২০২৫-১২-০২
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি উদ্যোক্তা মোঃ হিমেল মিয়ার নিবিড় তত্ত্বাবধান ও উদ্যোগে যাত্রা শুরু করে গতকাল জেলা শহরের হাসপাতাল রোডে বলাইনগুয়ায় আইসিটি ট্রেনিং বাংলা ইন্সটিটিউট এর এই উদ্ভোধনী অনুষ্ঠিত হয় । আইটি কনসালটেন্ট মো: আয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইসিটি ট্রেনিং বাংলা ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হিমেল মিয়া । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা ও পৌরসভার মেয়র নমিনি আব্দুল্লাহ আল মামুন খান রনি । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন , পৌর ৯ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, কবি ও সাংবাদিক সৈয়দ সময় , দৈনিক বাংলা জেলা প্রতিনিধি সাংবাদিক এ,বি, চৌধুরী নাদিম । শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিপি নেতা ফাহিম খান পাঠান । প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন , আইসিটি উদ্যোক্তা ও প্রশিক্ষক ইঞ্জিনিয়ার জাকারিয়া রহমান , ইঞ্জিনিয়ার মোস্তাফা জামান ইফাত , অপূর্ব মজুমদার প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে এলাকারবাসী , সুধী সমাজ ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করে । বক্তারা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আইসিটি উদ্যোক্তা হতে হবে এবং ট্রেনিংয়ের মাধ্যমে স্বাবলম্বী ও কর্মসংস্থান সৃষ্টি করে এগিয়ে যেতে হবে । আইসিটি ট্রেনিং বাংলা ইন্সটিটিউট যুগোপযোগী আইটি সহযোগিতার পাশে আছে বলে অঙ্গীকার ব্যক্ত করেন ।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited