শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২৫-১২-০৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
মঙ্গা -খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত কুড়িগ্রাম জেলা। এর মধ্যে এবছর শুরু হয়েছে আগাম শীত। শীতে কাহিল কুড়িগ্রামের নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন।
আজ শনিবার সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
দিন ও রাতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় চাদরে ঢাকা থাকছে চার-দিক।
আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য উত্তাপ তেমন ছড়াতে পারছে না। ফলে দিনের বেলাও কনকনে ঠান্ডায় অস্বস্তিতে পড়েছে মানুষজন।
কুয়াশার ঘনত্ব বেশী হওয়ায় যানবাহনগুলো দিনের বেলায় হেড-লাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
এবিষয়ে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের স্থানীয় বাসিন্দা শ্রমজীবী রিয়াজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন শীতের কারণে ক্জে যেতে পাচ্ছি না।কাজে গেলে বিলম্ব হচ্ছে।
একই গ্রামের এরশাদুল বলেন শীতের কারণে কাজের সন্ধান না মেলায় পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি।
কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নয়া মিয়া বলেন ঠান্ডার কারণে সবজি ক্ষেত থেকে তুলে বাজারজাত করতে বিলম্ব হচ্ছে।
অপর দিকে,হিমেল বাতাসে শীত কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা।
অন্যদিকে শীত নিবারণে সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তিগত তেমন কোন উদ্যোগ চোঁখে পড়ছে না।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান আমাদের উপজেলা অনুযায়ী তালিকা প্রস্তুতের কাজ চলছে শীঘ্রই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited