শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৯ পিএম, ২০২৫-১২-০৭
বাংলাদেশে বড় বিভাজনের একটা পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটা গোষ্ঠী, মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশের মানুষ অব্যই ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই ধর্মকে মেনে চলি। কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে, সমাজকে বিভাজন করা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ।
সমস্ত অপপ্রায়সকে পরাজিত করে বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল।
ছাত্রদলকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির যে ৩১ দফা, সেটাকে তোমরা সেইভাবে গ্রামে নিয়ে যেতে পারোনি। আমি যখন গ্রামে যাই, সেটা দেখিনি।
তিনি আরও বলেন, ছাত্রদলকে বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমাদের কমিটি বলো কিংবা প্রচারণা বলো, সেটাকে সবচেয়ে বেশি বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের (ছাত্রদলের) যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে। যার কারণে বিগত নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি। এই জায়গায় তোমাদের এগিয়ে আসতে হবে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited