শিরোনাম
সংবাদদাতা কক্সবাজার :: | ০১:৪৩ পিএম, ২০২৫-১২-১০
কক্সবাজারে অনলাইন জুয়ার কারণে ঋণগ্রস্ত হয়ে 'আত্মহত্যা' করেছেন ইমরান নামে ২৮ বছর বয়সী এক যুবক। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ইমরানের প্রতিবেশীরা জানান, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত এবং স্থানীয় অনেকেই তার কাছে টাকা পান। ঋণের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে ইমরান আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা তাদের।
নিহত ইমরানের এক নিকটাত্মীয় বলেন , 'রাতে ইমরান ঘরে প্রবেশ করে রুমের দরজা লাগিয়ে দেয়। পরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে সাড়া না পাওয়া রুমের দরজা ভাঙ্গা হয় এবং তাকে ফ্যানের সাথে রশি লাগানো অবস্থায় পাওয়া যায়।'
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, 'প্রাথমিক তদন্ত বলছে এটি আত্মহত্যা, নিহত যুবক অনলাইন জুয়ায় আসক্ত ছিল বলে শুনেছি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। '
এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited