বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রাধান্য: ঢাবিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্ল্যাগ মিছিল

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:১৭ পিএম, ২০২৫-১২-১০

চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রাধান্য: ঢাবিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্ল্যাগ মিছিল

চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রাধান্যের প্রতিবাদে ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্ল্যাগ মিছিল করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি নামে একটি সংগঠন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও ফ্ল্যাগ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, বাংলাদেশে দুর্নীতিমুক্ত কোনো সেক্টর নেই। তাহলে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরের দুর্নীতির কথা কেন বলা হবে? দুর্নীতি, চাঁদাবাজির কথা বলে বিদেশিদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দরকে লিজ দেওয়া বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কাজেই সরকারের এই উদ্যোগ বাংলাদেশের ছাত্রসমাজ কখনো মেনে নিতে পারে না।
ভারত-ইসরায়েলের পোর্ট অপারেটর আসলেও এ দেশের মানুষ তার প্রতিবাদ করত দাবি করে তিনি বলেন, এই দেশের মানুষকে দুর্নীতি, চাঁদাবাজির ট্যাবলেটের কথা বলে এই যে ডিপি ওয়ার্ল্ড আনা হচ্ছে, সেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ভারতের একাধিক চুক্তি আছে, ইসরায়েলের একাধিক চুক্তি আছে, আমেরিকার একাধিক চুক্তি আছে।
তিনি দাবি করেন, আধুনিক বিশ্বে মাল্টিল্যাটারাল ডিলিংস (বহুপাক্ষিক চুক্তি)-এর মাধ্যমে একটা দেশ আরেকটা দেশে প্রবেশ করে। অতএব, যদি ডিপি ওয়ার্ল্ড এবং এপিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরের কনসেশন পায়, তাহলে এর মাধ্যম দিয়ে মূলত ভারত চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে।
তিনি আরও দাবি করেন, এপিএম টার্মিনাল এবং এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে ইসরায়েল এক্সেস (প্রবেশাধিকার) পেয়ে গেল। এপিএম টার্মিনালের মাধ্যমে আমেরিকাকে একটা সাব ঘাঁটি দেওয়া হলো।
সমাবেশ শেষে আন্দোলনকারীরা পতাকাসহ মিছিল বের করে। মিছিলটি রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে শেষ করে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর