বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে এফএইচ অ্যাসোসিয়েশনের বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৫৬ পিএম, ২০২৫-১২-১১

চাঁপাইনবাবগঞ্জে এফএইচ অ্যাসোসিয়েশনের বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের আতাহার, গোবরাতলা, ঝিলিম ও শাহজাহানপুর—এই চারটি কমিউনিটিতে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) একযোগে অনুষ্ঠিত হয়েছে ফুড ফর দ্য হাংরি, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ও এফএইচ অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান। দিনব্যাপী চারটি ভিন্নস্থানে আয়োজিত এসব অনুষ্ঠানে মোট ৯০৬ শিশু উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
চলতি বছর এফএইচ অ্যাসোসিয়েশন মোট ৩,২৮৬ জন নিবন্ধিত শিশুকে বার্ষিক শিক্ষা কার্যক্রমের আওতায় সমাপনী অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করছে।
অনুষ্ঠানে শিশুদের শিক্ষাগত অগ্রগতি, অর্জন, ভবিষ্যৎ উন্নয়ন এবং পরিবার–কমিউনিটির ভূমিকা—এসব বিষয়কে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়। শিশুদের মাঝে শুকনা খাবার বিতরণ, বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শিশুরা ধর্মীয় ও দেশাত্মবোধক গান, ছড়া ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবক, শিক্ষক, ধর্মীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মতামত দেন যে, এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষার প্রতি উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-প্রধান শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটি (সিডিসি) সদস্যসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান। তিনি বলেন, “পড়াশোনা একজন মানুষের জীবন বদলে দেওয়ার শক্তি রাখে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যাতে শিশুরা পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত যত্ন সম্পর্কে সচেতন হয়। বিশেষ করে মা’দের শিশুদের মানসিক সুস্থতার দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব। তিনি বলেন, শিশুদের শিক্ষাজীবনে বাবা–মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের নিয়মিত তদারকি প্রয়োজন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিসকু, ভ্যালু এক্সচেঞ্জ রিলেশনশিপ কো-অর্ডিনেটর মেহেজাবিন জাহান, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর রনি মুরমু ও ডিজিটাল অ্যান্ড টেকনোলজি কো-অর্ডিনেটর মুশফিকার আলী।
দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিয়াড়ধাইনগর গ্রাম উন্নয়ন কমিটির (সিডিসি) সভাপতি মো. মনিরুল ইসলাম।
আয়োজকদের মতে, এই বার্ষিক সমাপনী অনুষ্ঠান চারটি কমিউনিটিতে শিশুদের শিক্ষার অগ্রযাত্রা আরও শক্তিশালী করবে এবং পরিবার ও কমিউনিটির সঙ্গে শিশুদের সম্পৃক্ততা বাড়াবে।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর