শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:৩৯ পিএম, ২০২৫-১২-১৪
চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সাবান ও উৎপাদন সামগ্রী জব্দ করেছে র্যাব।
রোববার (১৪ ডিসেম্বর) পরিচালিত অভিযানে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক আব্দুর রহিমের সঙ্গে র্যাবের একটি দল অংশ নেয়।
অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের নামে উৎপাদিত বিপুল পরিমাণ অবৈধ নকল সাবান ও সাবান তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে পরিচালিত কারখানাটি সিলগালা করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited