বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাজেকে বনঅফিসে হামলা-ভাংচুরের ঘটনায় ১৬০ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটি প্রতিনিধি :    |    ০৪:৫০ পিএম, ২০২৫-১২-১৭

সাজেকে বনঅফিসে হামলা-ভাংচুরের ঘটনায় ১৬০ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেকের মাচালং বাজার এলাকায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের মাচালং রেঞ্জের সদর বিট অফিসে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন মাচালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ আখতারুজ্জামান।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সাজেক থানাধীন মাচালং বাজারে অবস্থিত বন বিভাগের সদর বিট অফিসে এ হামলার ঘটনা ঘটে।
বাদী তার এজাহারে উল্লেখ করেন, ওইদিন সকাল ১১টা ৪৫ মিনিটে মাচালং সদর বিটের আওতাধীন এ্যাগোজ্জাছড়া (১৪ কিলো) সংরক্ষিত বনের কম্পার্টমেন্ট নম্বর ৬১-এর ভেতরে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে বন বিভাগের একটি অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে দুপুরে তিনি বাঘাইহাটে অবস্থানকালে সংবাদ পান যে, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে একদল লোক সংঘবদ্ধভাবে মাচালং সদর বিট অফিসে হামলা চালিয়েছে।
এজাহারে আরও বলা হয়, বিটন চাকমা, প্রদীপ চাকমা (রনির বাবা), সুখী চাকমা ও বাবুধন চাকমার নেতৃত্বে আসামিরা দা, লাঠি-শোঠা, ইট-পাটকেল ও কাঁচের বোতল হাতে মিছিল করতে করতে বন বিভাগের অফিসে প্রবেশ করে।
তারা অফিসের প্রধান গেট ভেঙে অনধিকার প্রবেশ করে টিনশেড ঘরের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন সরকারি মালামাল ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নষ্ট করে বলে অভিযোগ করা হয়।
এক পর্যায়ে হামলাকারীরা পাশের পাকা ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে ভবনের বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় অফিসে কর্মরত স্টাফদের ব্যক্তিগত একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে দায়িত্বে থাকা মো. আশরাফুল আলম ইট ও কাঁচের বোতলের আঘাতে গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঘাইহাট জোন ও সাজেক থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে আহত কর্মচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এজাহারে মাচালং সদর বিট অফিসে সংঘটিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ছয় লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
বাদী জানান, ঘটনার পর বিস্তারিত তথ্য সংগ্রহ, ঘটনাস্থল পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে থানায় এসে এজাহার দাখিল করায় কিছুটা সময় বিলম্ব হয়।
প্রসঙ্গত, সংরক্ষিত বন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সাজেক ও আশপাশের এলাকায় এর আগেও একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর