বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নোবিপ্রবি ছাত্রশিবির আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৩৩ পিএম, ২০২৫-১২-১৭

নোবিপ্রবি ছাত্রশিবির আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি, সাদুল্লাহ :
৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ। 
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নোয়া প্রযুক্তি হাউজিং মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইংরেজি বিভাগ ও আইএসএলএম (ISLM) বিভাগ। দীর্ঘ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যাত্রা পেরিয়ে দুই বিভাগ শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছায়।
উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ইংরেজি বিভাগ জয়লাভ করে শিরোপা নিজেদের করে নেয়। ফাইনাল ম্যাচে অসাধারণ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইংরেজি বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী তামিম হাসান।
অন্যদিকে, পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক ও নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আইএসএলএম বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।
খেলাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী দর্শক ও শুভানুধ্যায়ীরা। আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ ক্রীড়া মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নোবিপ্রবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আরিফুর রহমান সৈকত বলেন - আমরা বিশ্ববিদ্যালয়ের  ৩২টি ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করতে পেরেছি। এতে আপনাদের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।এর পাশাপাশি,  সহশিক্ষা কার্যক্রমগুলোতে ছাত্রশিবির নিয়মিত আপনাদের পাশে থাকবে। আমরা প্রত্যাশা রাখি আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্র রাজনীতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব। 
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর ইসলাম বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, আমরা শুরু থেকেই আপনাদের সহযোগিতা পেয়েছি এবং সেই কারণে আমরা ফাইনাল খেলাটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমাদের টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল আমাদের ক্যাম্পাসে যে রাজনৈতিক অবস্থা ছিল,সিনিয়রদের আধিপত্যের কারণে জুনিয়ররা নির্যাতন, ভয়ভীতি ও জোরপূর্বক মিছিল-মিটিংয়ে অংশ নিতে বাধ্য করা, তার বিরুদ্ধে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা। গত ১৭ বছর এমন পরিস্থিতি বিরাজ করেছিল। আলহামদুলিল্লাহ, ছাত্রশিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা এই আধিপত্য এবং জোরপূর্বক ভয়ভীতি দূর করে শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণের জন্য কাজ করে আসছি।
তিনি আরও বলেন, আমরা ৫ই আগস্ট থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি, এবং ৫ই আগস্টের পর থেকে বৃহত্তর পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। তারই একটি বড় আয়োজন হলো আমাদের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট। এই আয়োজনের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই,যুবকরা চাইলে দেশের নেতৃত্ব দিতে সক্ষম। আমাদের অনুরোধ থাকবে, অনন্য ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করতে থাকে এবং তাদের কল্যাণের জন্য কাজ চালিয়ে যায়।
উল্লেখ্য,গত ২৪ অক্টোবর ২০২৫ থেকে নোয়া প্রযুক্তি হাউজিং মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিলো টুর্নামেন্টটি। বিশ্ববিদ্যালয়ের ৩২ টি বিভাগ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর