বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজধানীতে ম্যাজিস্ট্রেটদের সাঁড়াশি অভিযান, ১৩৪ সন্ত্রাসী ও মাদকাসক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫১ পিএম, ২০২৫-১২-১৭

রাজধানীতে ম্যাজিস্ট্রেটদের সাঁড়াশি অভিযান, ১৩৪ সন্ত্রাসী ও মাদকাসক্ত গ্রেপ্তার

ঢাকা মহানগরের বিভিন্ন মাদক স্পট, মদের বার ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে মঙ্গলবার রাতভর একযোগে সাঁড়াশি অভিযান চালায় ডিএমপির ৭ জন স্পেশাল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করেছেন।
রাজধানীর গুলশান-বনানী, ধানমন্ডি-নিউমার্কেট, পল্টন-বংশাল, উত্তরা, মিরপুর, তেজগাঁও- মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বিভিন্ন বার ও মাদক অধ্যুষিত এলাকাগুলোক কেন্দ্র করে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসকল স্থানে লাইসেন্সবিহীন বার পরিচালনা করা, মাদকসেবন, ১৮ বছরের কম বয়সিদের নিকট মাদক বিক্রির অভিযোগে মিরপুর থেকে ৩৯ জন, তেজগাঁও থেকে ১৫ জন, উত্তরা থেকে ২০ জন, গুলশান থেকে ২৮ জন, মতিঝিল থেকে ১ জন এবং রমনা থেকে ৩১ জন সহ ঢাকা মহানগরী থেকে মোট ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ভোর পর্যন্ত চলা এই অভিযানের সংবাদ ছড়িয়ে পড়লে দ্রুত ঢাকা মহানগরীর বারগুলো বন্ধ হয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের রাতে থানা হেফাজতে রাখা হয়। সকালে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠান সংশ্লিষ্ট বিভাগের ম্যাজিস্ট্রেটগণ।
বিশেষ সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মহানগরীতে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সূত্রে জানানো হয়। সাধারণ মানুষের কাছে অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে, আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক জানানোর অনুরোধ জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর