বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাঠ কর্মকর্তাদের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা দিতে বলল ইসি

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫৬ পিএম, ২০২৫-১২-১৭

মাঠ কর্মকর্তাদের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা দিতে বলল ইসি

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা- ২০২৫ অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দাবি-আপত্তি নিষ্পত্তিপূর্বক ২০ অক্টোবর ভোটকেন্দ্রের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।
প্রাথমিকভাবে চূড়ান্ত ভোটকেন্দ্রগুলোতে নীতিমালা অনুসরণে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা পাঁচদিনের মধ্যে সম্পন্ন করে পাঠাতে হবে। তালিকা প্রেরণের সময় নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বের সাথে যাচাই করতে হবে: নির্বাচনী এলাকার নম্বর ও নাম সঠিক আছে কি না; উপজেলা বা থানার নাম নির্ভুল কি না; ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর ও সিরিয়াল নম্বর সঠিক আছে কি না এবং ভোটার সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না। এ ছাড়া, তথ্যের যোগফল যাচাই করতে হবে এবং অস্থায়ী কেন্দ্র বা কক্ষের ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট কলামে ‘অস্থায়ী’ শব্দটি উল্লেখ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। সবশেষে, নীতিমালা অনুযায়ী ভোটার সংখ্যার অনুপাতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নির্ধারিত হয়েছে কি না, তাও পুনরায় পরীক্ষা করে দেখতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত যেসব ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোটকেন্দ্র নতুন প্রস্তাব করা হয়েছে, তার আসনভিত্তিক সারসংক্ষেপ প্রেরণ করতে হবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুযায়ী ভোটকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে মর্মে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারকে প্রত্যয়নসহ পাঠাতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর