বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কক্সবাজারের ডিসি-এসপি পরিচয় দেওয়া দুই প্রতারক গ্রেপ্তার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৫:০৮ পিএম, ২০২৫-১২-১৮

কক্সবাজারের ডিসি-এসপি পরিচয় দেওয়া দুই প্রতারক গ্রেপ্তার

অনলাইনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পরিচয় এবং ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সাগর আহমেদ এবং কুমিল্লার হারুনুর রশীদ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার বাড্ডা ও কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।
তিনি বলেন, কক্সবাজারের ডিসি-এসপি পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের সঙ্গে নানা কৌশলে প্রতারণা করে আসছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
গত ১০ ডিসেম্বর কক্সবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, হোয়াটসঅ্যাপে ০১৮৬৪৯০১৭৬৫ নম্বর ব্যবহার করে পুলিশ সুপার, কক্সবাজার জেলার নাম ও ছবি অপব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডে কেউ যেন বিভ্রান্ত না হন, সে জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হলো। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এর আগের দিন, ৯ ডিসেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানও একই ধরনের সতর্কতা জারি করেন।
জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, জেলা প্রশাসক, কক্সবাজার-এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।
সতর্কতামূলক সেই ফেসবুক পোস্টে একটি ছবি যুক্ত করা হয়, যেখানে ০১৭৬৪৮৮৪৩৯০ নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের ছবি ব্যবহার করা হয়েছে এবং নিচে জেলা প্রশাসকের নামও লেখা রয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী  মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত


ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর