বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে : রাকিবুল ইসলাম রাকিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৬ পিএম, ২০২৫-১২-২১

ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে : রাকিবুল ইসলাম রাকিব

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এর সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিধায় কোনো মব কালচার সরাসরি প্রতিহত করেনি। কারণ আমরা যদি প্রতিহত করি অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। তিনি আরও বলেন, আমরা যদি তাদের মতো নিজ হাতে মব কালচার প্রতিহত করতাম, একটি ক্যাম্পাসও স্থিতিশীল থাকত না। আমরা সেজন্য ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছি। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। এসময় রাকিব অভিযোগ করেন, গত দেড় বছরের বেশি সময় ধরে ছাত্রসমাজের কাছে আমাদের অপদস্থ করা হয়েছে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে। এর মাধ্যমে সব ছাত্র সংসদে তাদেরকে বায়াসড করা হয়েছে। এখনো সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী ও বিদেশে অবস্থানরত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত। ছাত্রদল সভাপতি বলেন, ময়মনসিংহের ভালুকায় কোনো অপরাধ বা ধর্ম অবমাননার প্রমাণ ছাড়াই এক পোশাক শ্রমিককে প্রকাশ্যে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। একইভাবে সাত বছরের শিশু আয়েশা আক্তারকে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, যা চরম নিষ্ঠুরতার উদাহরণ। এসব ঘটনা ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় কেউ কল্পনা করেনি। এসব ঘটনার আমরা নিন্দা জানাই। রাকিব অভিযোগ করেন, এসব হত্যাকাণ্ডে একটি বিশেষ গোষ্ঠীর কোনো প্রতিবাদ নেই, বরং তারা ছোট ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ ও প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে দায়ী করছে। ওসমান হাদির ওপর হামলার পরপরই বিএনপি ও এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। এ ধরনের প্রোপাগান্ডা যারা চালান তাদেরকে প্রতিরোধ ও প্রতিরোধ করতে ছাত্রদল সর্বশক্তি প্রয়োগ করবে বলে জানান তিনি। ছাত্রদল সভাপতি বলেন, ধর্মের নামে কে ভালো মুসলিম আর কে নয়– এভাবে বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। তিনি বিপু চন্দ্র দাস ও আয়েশা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সবাই সবার ধর্ম পালন করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একদল মব সৃষ্টিকারী হায়েনা এ দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। এর আগে বিক্ষোভ মিছিল উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে ছাত্রদল নেতারা বক্তব্য দেন। বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর