শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩১ পিএম, ২০২৫-১২-২৩
রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ৪০ কেজি গাঁজা, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, থানা পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও এপিবিএনের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামিসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রসহ অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়েছে। মোহাম্মদপুরের রায়েরবাজার, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা, ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামি ছাড়াও নিষিদ্ধ সংগঠনের নেতাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৯টি চাপাতি, ১০টি ছুরি এবং ১২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিসি আরও জানান, মোহাম্মদপুর এলাকায় অপরাধী চক্রের তৎপরতা দমন এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি মিজান।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited