শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৫ পিএম, ২০২৫-১২-২৩
নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আজ ২২ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য পদ স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়। জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় তার পদ স্থগিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে শহিদ করার প্রতিবাদে সারাদেশের ন্যায় নোবিপ্রবিতেও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেলেও অংশ নেয়নি ছাত্রদলের নেতৃবৃন্দ। পরবর্তীতে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। তবে শিক্ষার্থীদের ঐ মিছিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধন। এরই পরিপ্রেক্ষিতে আজ ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই নেতার সদস্যপদ স্থগিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বাধনের সাংগঠনিক পদ আগামী তিন (৩) মাসের জন্য স্থগিত করা হলো । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা মেহেদি হাসান বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই মুহুর্তে এই বিষয়ে কিছু বলতে পারছি না।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে উঠা নেতৃত্ব বিপ্লবী শরীফ ওসমান হাদী ভাইকে ছাত্রদল শ্রদ্ধার সাথে লালন করেন। হাদী-হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে ক্রিয়াশীল রাজনৈতিক/অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একমাত্র ছাত্রদলই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে, অন্য কোনো রাজনৈতিক ছাত্রসংগঠন তা করেনি। কেন্দ্রীয় ছাত্রদল সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা লংঘনের জন্য অভিযুক্তের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমাদের কাছে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। "
সাধারণ শিক্ষার্থীরা যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে,ওই প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য দেওয়ার কারনে কি পদ স্থগিত করা হইছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- না,অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হাদী ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিতে আমরা ছাত্রদলের সকল নেতৃবৃন্দও অংশগ্রহণ করেছিলাম, উক্ত প্রোগ্রামে ছাত্রদলের সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক ৩জনই বক্তব্য দিয়েছিল। তারপরও এরকম গুজব যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য ভিন্ন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited