শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০৬ পিএম, ২০২৫-১২-২৭
দীর্ঘদিন নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্বঘোষিত কর্মসূচি ছিল আজ (শনিবার) রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগীদের পরিদর্শনে যাবেন তিনি। তবে শেষ পর্যায়ে এসে হাসপাতালটিতে জুলাই আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ‘হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহত কোনো রোগী ভর্তি না থাকায় তারেক রহমানের পূর্বঘোষিত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এদিকে আজ বেলা ১১টা ১৬ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের হাদির কবরে পৌঁছান। সেখান কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা ১১টায় ঢাবি ত্যাগ করেন তিনি। বিএনপির পক্ষে থেকে জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার জন্য নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান। তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলের দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখে এভার কেয়ার হাসপাতালে যান চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited