বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    |    ০২:১০ পিএম, ২০২৫-১২-২৭

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এবার ভোটার হওয়ার আনুষ্ঠানিকতায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ১ মিনিটের দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে পৌঁছান তিনি। জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই। ইসিতে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করবেন। আর নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী কমিশন যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে তালিকাভুক্ত করার এখতিয়ার রাখে। ফলে তারেক রহমানের ভোটার নিবন্ধনে কোনো আইনি জটিলতা দেখছে না কমিশন। সাধারণ নাগরিকরা যেভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হন, তারেক রহমানের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও ছবি-আঙুলের ছাপ গ্রহণসহ সব আনুষ্ঠানিকতা প্রচলিত নিয়মেই সম্পন্ন হবে। এসময় তার সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতাদের দেখা গেছে। অবশ্য নির্বাচন কমিশনে আসার আগে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। আজ বেলা ১১টার পর তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারেক রহমান। আজ ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে তার রাজনৈতিক কার্যক্রম আরও আনুষ্ঠানিক রূপ পাবে।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর