শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫৭ পিএম, ২০২৫-১২-২৮
ঘন কুয়াশার প্রভাবে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে রোববার (২৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে নামতে পারেনি। বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাত ১টা থেকে রোববার ভোর ৬টার মধ্যে অন্তত ৬টি আন্তর্জাতিক ফ্লাইটের ঢাকায় নামার কথা ছিল। তবে ঘন কুয়াশায় রানওয়ে স্পষ্ট না থাকায় ফ্লাইটগুলো ঢাকার আকাশে চক্কর দেয় এবং দেরিতে অবতরণ করে। এছাড়াও একাধিক ফ্লাইট কুয়াশার পূর্বাভাস পেয়ে নিজ নিজ গন্তব্য থেকে দেরি করে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানবন্দর জানায়, কুয়াশার কারণে ফ্লাইটগুলো ২ থেকে ৫ ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে আসা ফ্লাইট ৫ ঘণ্টা, সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইট ৪ ঘণ্টা, এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইট ২ ঘণ্টা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট ৪ ঘণ্টা, বিমানের দুবাই ফ্লাইট ২ ঘণ্টা ও কাতার এয়ারওয়েজের দোহা থেকে আসা ফ্লাইট ৫ ঘণ্টা বিলম্বে আসে। দেরিতে আসায় ফ্লাইটগুলো ঢাকা থেকেও বিলম্বে উড্ডয়ন করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঢাকা পোস্টকে জানান, ঘন কুয়াশার কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনকারী ও বহির্গমনকারী কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে অবতরণ ও উড্ডয়ন করেছে। তবে কোনো ফ্লাইট অন্য গন্তব্যে ডাইভার্ট করা হয়নি। তিনি আরও জানান, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছে। এদিকে, শনিবার রাতে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্তও স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় শীতের অনুভূতিও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited