শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৭ পিএম, ২০২৬-০১-০৪
সিলেটের হবিগঞ্জে রাতভর উত্তেজনা ও নানা নাটকীয়তার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (০৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারিক হাকিম আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন এবং রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ পাহারায় মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সকাল ১০টার দিকে আদালত জামিন মঞ্জুর করলে আন্দোলনকারী নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। একই সঙ্গে ঢাকাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। আন্দোলনকারীরা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং তার গ্রেপ্তারকে হয়রানিমূলক বলে অভিযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসন হবিগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। শেষ পর্যন্ত আদালতের আদেশে জামিন পাওয়ার পর এলাকায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited