শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৩ পিএম, ২০২৬-০১-০৭
একদিনে ৬৪টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। পরে তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড পেইজে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল ৬ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৪টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৭৩৫ জনকে। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা। ওইদিন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited