শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৩:৩২ পিএম, ২০২৫-১১-১৫
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১টায় শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার আহ্বায়ক ম্রাচাই মারমা এ সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কংজ প্রু মারমা, সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ বিশিষ্ট ব্যক্তিরা। সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি, নারী নেতৃত্বের বিকাশ ও অধিকার প্রতিষ্ঠায় মারমা মহিলা ঐক্য পরিষদের ভূমিকা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited