শিরোনাম
মামুনুর রশীদ সেলিম : | ০৫:৩৯ পিএম, ২০২৬-০৯-২৬
পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খরচের কথা বলে টাকা আত্মসাৎ করা প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।
গ্রেপ্তার মো. মোজাম্মেল হক কবির (৫০) নোয়াখালী জেলার সুধারাম থানার গৌরীপুর খরিফার হাট এলাকার বেশারত উল্লাহ’র ছেলে।
পিবিআই জানিয়েছে, প্রতারক চক্রটি চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে কৌশলে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরে নিজেদের পিবিআই, সিআইডি বা ডিবির তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে মামলায় বাদীর পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে বিশ্বাস অর্জন করত।
এরপর গাড়ি ভাড়া ও তদন্তের খরচের নামে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করত। এ ঘটনায় পিবিআই চট্টগ্রাম জেলার এসআই মো. আবু সুফিয়ান বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাউজান থানায় মামলা করেন।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হেসেন জানান, পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খরচের কথা বলে টাকা আত্মসাৎ করা প্রতারক চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক কবিরকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে।
মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, চক্রটির সদস্যরা অন্যের নামে সিম নিবন্ধন করায় তাদের শনাক্ত করতে সময় লাগছিল। পরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে মোজাম্মেল হক কবিরের অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল প্রতারণার কথা স্বীকার করেছেন এবং তার সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও আরও প্রতারণার ঘটনা উদঘাটনে অভিযান চলছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আজ সোমবার (০৯ অক্টোবর) জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় পà...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদ টেকনাফ। একসময় সাগরে মাছ শিকার, পানের বরজ, ধান চাষ, সুপারি বাগà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited