শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৭ পিএম, ২০২৬-০৯-৩০
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১০ই মে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘদিন পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি।
একই সাথে পরিবারের দুই সদস্যের এমন অন্তর্ধানের ঘটনায় পরিবারজুড়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের আকুল আকুতি জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার সৌদি প্রবাসী মোঃ রফিক মিয়ার স্ত্রী সুরাইয়া আক্তার এবং তাদের ছোট ছেলে মোঃ জুনায়েদ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ই মে সকালে প্রতিদিনের মতোই মাগুরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন সুরাইয়া আক্তার। সঙ্গে ছিল তাঁর থাকা ছোট সন্তান জুনায়েদ। তবে দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও তারা আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য সমস্ত জায়গায় খুঁজেও তাদের কোনো সন্ধ্যা পাওয়া যায়নি।
নিখোঁজ সুরাইয়া আক্তারের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটিও বন্ধ (সুইচ অফ) পাওয়া যায়।
দিন পেরিয়ে মাস গড়ালেও স্ত্রী ও অবুঝ সন্তানের কোনো খোঁজ না পেয়ে সৌদি আরব প্রবাসী চরম দিশেহারা হয়ে পড়েন প্রবাসী মোঃ রফিক মিয়া। কোনো উপায় না পেয়ে অবশেষে পরম কাঙ্ক্ষিত জীবিকার মায়া ত্যাগ করে এবং সন্তান-স্ত্রীকে উদ্ধারের তাগিদে তড়িঘড়ি করে দেশে ফিরে আসেন তিনি।
দেশে ফিরে ভেঙে পড়া কণ্ঠে রফিক মিয়া বলেন, "কষ্টের উপার্জনে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়েছিলাম। কিন্তু আজ আমার হাসিখুশি সংসারটা তছনছ হয়ে গেছে। আমার অবুঝ সন্তানটা কোথায় কেমন আছে, আমার স্ত্রী বেঁচে আছে নাকি কোনো বিপদে পড়েছে—কিছুই বুঝতে পারছি না।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার আকুল আবেদন, আপনারা দয়া করে আমার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিন।"
এদিকে ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।
নিখোঁজদের স্বজনদের একটাই দাবি, থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুরাইয়া আক্তার ও শিশু জুনায়েদকে দ্রুত উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
আমাদের বাংলা ডেস্ক : : প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর : যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অভাবনীয় গতি ফিরে এসেছà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পাচারের চেষ্টাকালে ২৫ টà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাতটি মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিবেদন : বাংলা, বিহার ও উড়িষ্যার বীর দেশপ্রেমী নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা সহধর্মিণী বেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সমবায়ের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited