বাংলাদেশ   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চেরাগি পাহাড়ে ফুলের রাজ্য, বছরে কোটি টাকার বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৫ পিএম, ২০২৬-১১-১৪

চেরাগি পাহাড়ে ফুলের রাজ্য, বছরে কোটি টাকার বাণিজ্য


নগরের ফুলের বাজার বলতেই সবার আগে আসে চেরাগি পাহাড়ের নাম। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, কার্নেশন, অর্কিড, লিলি, জিপসি, সূর্যমুখীসহ দেশি-বিদেশি নানা জাতের ফুলের সমারোহে প্রতিদিনই প্রাণবন্ত থাকে এই এলাকা।
বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা নানা সামাজিক ও রাষ্ট্রীয় আয়োজন-সব ধরনের অনুষ্ঠানের ফুলের চাহিদা মেটাতে নগরবাসীর প্রথম পছন্দ চেরাগি পাহাড়। এখান থেকে মোমিন রোড এলাকায় রয়েছে ৬২টি দোকান।
এছাড়া আগ্রাবাদের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট, চকবাজার, প্রবর্তক মোড়, দুই নম্বর গেট, দামপাড়া, জিইসি মোড়, বহদ্দারহাট ও অক্সিজেন মোড় থেকে শুরু করে কাপ্তাই রাস্তার মাথাসহ নগরের বিভিন্ন এলাকায় রয়েছে আরও প্রায় ৪৫০টি ফুলের দোকান।
চেরাগি পাহাড়ের প্রতিটি দোকানেই বাহারি ফুলের পসরা।
রেড রোজ, অপরাজিতা, নিউ স্টার পুষ্প বিতান, ফ্লাওয়ার ওয়ার্ল্ড, গার্ডেন ফ্লাওয়ার, ফ্লাওয়ার বার, চেরাগি হিল ফ্লাওয়ার ভিউসহ প্রায় সব দোকানেই সাজিয়ে রাখা হয় দেশি-বিদেশি নানান রঙের ফুল। প্রতিদিনই এসব দোকানে ভিড় করেন খুচরা ক্রেতা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজকেরা।
ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম নগরের ফুলের বাজারে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার আসে। কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শতাধিক বাগান থেকে আসে গোলাপ। সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া গ্রাম থেকে আসে গ্ল্যাডিওলাস, জিপসি ও চন্দ্রমল্লিকা। বেশিরভাগ গাঁদা ফুল আসে যশোর থেকে। এছাড়া চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও রংপুর থেকেও বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করেন ব্যবসায়ীরা।
একসময় গোলাপের চাহিদা সবচেয়ে বেশি থাকলেও এখন বদলেছে ক্রেতাদের পছন্দ। সূর্যমুখী, জারবেরা, কার্নেশন, অর্কিড ও লিলির চাহিদা দিন দিন বাড়ছে। দেশি ফুলের পাশাপাশি বিদেশি নানা জাতের ফুলও জায়গা করে নিয়েছে বাজারে।
বর্তমানে বাজারে প্রতি পিস সূর্যমুখী ফুল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা, গোলাপ ১৫ থেকে ৩০ টাকা, চায়না গোলাপ ১৩০ থেকে ১৫০ টাকা, জারবেরা ৩০ থেকে ৬০ টাকা, কার্নেশন ৫০ থেকে ৮০ টাকা, রজনীগন্ধা ২০ থেকে ৩০ টাকা, গাজরা ৪০ থেকে ৬০ টাকা, অর্কিড ২০০ থেকে ৪০০ টাকা এবং লিলি ৩৫০ থেকে ৫০০ টাকায়। এছাড়া গাঁদা ফুলের লহর ৩০ থেকে ৪০ টাকা, চন্দ্রমল্লিকা ১০ থেকে ৩০ টাকা, দেশি গ্ল্যাডিওলাস ২০ থেকে ৩০ টাকা এবং দেশি জিপসি ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বান্ডেল চায়না জিপসির দাম ৩ হাজার টাকা। আর প্রতিটি শাপলা বিক্রি হচ্ছে ২০ টাকায়।
ব্যবসায়ীদের ভাষ্য, শুক্রবার-শনিবার ও সরকারি ছুটির দিনে ক্রেতার উপস্থিতি তুলনামূলক বেশি থাকে। বিয়ের মৌসুমে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। বরের গাড়ি সাজানো, বিয়ের মঞ্চ, গায়ে হলুদ, সংবর্ধনা থেকে শুরু করে নানা আয়োজনে ফুলের চাহিদা তখন থাকে তুঙ্গে। বিশেষ দিবস ও বিয়ের মৌসুমে বিদেশি ফুলের দামও কিছুটা বেড়ে যায়। তবে বাজারে নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্লাস্টিক ফুল ও আমদানি করা বাহারি ফুল। এসব ফুলের ক্রমবর্ধমান উপস্থিতিতে দেশি ফুলের বাজারে প্রভাব পড়ছে।
চট্টগ্রাম ফুল ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম বলেন, ‘চট্টগ্রামে বড় পাইকারি ফুলের ব্যবসা চেরাগী পাহাড় এলাকা ঘিরেই চলে। দোকানগুলোতে বার্ষিক বিক্রি প্রায় ৪ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। সাধারণ সময়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ লাখ টাকার ফুল বিক্রি হয়। ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন ও পহেলা বৈশাখ উপলক্ষে ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এ সময় মৌসুমি বিক্রি ১ কোটি টাকারও বেশি ছাড়িয়ে যায়’।
তিনি আরও বলেন, ‘বিয়ের গাড়ি ফুল দিয়ে সাজানোর খরচ নির্ভর করে ডিজাইন, ব্যবহৃত ফুলের ধরন ও বিয়ের লগ্নের ওপর। দেশি ফুল দিয়ে সাধারণ সাজসজ্জার খরচ শুরু হয় আড়াই হাজার টাকা থেকে। তবে প্রিমিয়াম বা বিদেশি ফুল ব্যবহার করলে একটি গাড়ি সাজাতে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে’।
অপরদিকে আছে বেদনার চিত্রও। গাঁদা ফুল, গাজরা, চন্দ্রমল্লিকা নষ্ট হয় বেশি। সর্বোচ্চ ৫ দিন পানি ছিটিয়ে রাখা গেলেও এরপর অবিক্রিত ফুল ফেলে দিতে হয়। রাতের সড়কে ফেলে রাখা সেই স্তূপ থেকে বেছে বেছে তুলনামূলক ভালো কিছু ফুল সংগ্রহ করে নেন দরিদ্র মানুষ। বাকি ফুল চলে যায় পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে ডাস্টবিনে।

রিটেলেড নিউজ

বিএডিসি দাপিয়ে বেড়াচ্ছে মিজান: নেপথ্যের ক্ষমতার উৎস নিয়ে গুঞ্জণ চলছেই

বিএডিসি দাপিয়ে বেড়াচ্ছে মিজান: নেপথ্যের ক্ষমতার উৎস নিয়ে গুঞ্জণ চলছেই

আমাদের বাংলা ডেস্ক : : জামালপুর প্রতিনিধি:  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ফরিদপুর জেলার সেচ বিভাগের তত্à¦...বিস্তারিত


 কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত


যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো  প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত


গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর