শিরোনাম
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : | ০৭:৫৬ পিএম, ২০২৬-১১-১৫
রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। রোববার দুপুরে নানিয়ারচর উপজেলার বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন হরিনাথছড়া এলাকার বাসিন্দা পল্টন চাকমার হাতে মানবিক সহায়তার অংশ হিসেবে ডেউটিন তুলে দেন, নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান (পিএসসি)। এসময় জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
এবিষয়ে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি জানান, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় জনগণের প্রত্যাশা ও যে কোন দুর্যোগপূর্ণ মুহুর্তে নানিয়ারচর জোন তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পল্টন চাকমার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বসতবাড়ি হারিয়ে পরিবারটি চরম ক্ষতির সম্মুখীন হয়।বিষয়টি অবগত হওয়ার পর নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও বসতবাড়ি পুনর্নির্মাণে সহায়তার উদ্যোগ নেন।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয়বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরকাà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর : যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অভাবনীয় গতি ফিরে এসেছà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited