বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

‘১২ বছরেও জলাবদ্ধতা কমে না, এত টাকা খরচ করে লাভ কী?’

মো. আরফান উদ্দীন    |    ০৪:৩৭ পিএম, ২০২৬-০৮-১৭

‘১২ বছরেও জলাবদ্ধতা কমে না, এত টাকা খরচ করে লাভ কী?’

সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ‘১২ বছর ধরে এই নগরীতে আমি রিকশা চালাই। এই ১২ বছরে দেখতেছি সরকার কাজ করছে, তারপরও জলাবদ্ধতা কমে না। এই টাকা তাহলে খরচ করে লাভ কী?’ 

বৃষ্টির মধ্যে হাঁটুপানিতে দাঁড়িয়ে ভেজা রিকশার হ্যান্ডেল ধরে দীর্ঘশ্বাস ছেড়ে আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন চালক মো. ইব্রাহিম।
আজ (সোমবার) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও পাঠানটুলী এলাকায় হাঁটুসমান পানি ঠেলে চলতে গিয়ে ইব্রাহিমের মতো একই ক্ষোভ ও চরম ভোগান্তির কথা জানিয়েছেন নগরীর বাসিন্দা, অফিসগামী মানুষ ও ব্যবসায়ীরা। 
পাঠানটুলীর বাসিন্দা সাজ্জাদ রাকিব বলেন, ‘জলাবদ্ধতা নগরীর বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। সামান্য বৃষ্টি হলেই বাড়ে ভোগান্তি। সারাবছরই উন্নয়নকাজ চললেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বৃষ্টি হলে ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। একই সঙ্গে নগরীর অধিকাংশ রাস্তাঘাট ভাঙা। এই শহর আস্তে আস্তে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে।’
অফিসগামী রকি হায়দার তার চরম ভোগান্তির কথা জানিয়ে বলেন, ‘দেশের বাণিজ্যিক রাজধানীর যদি এই পরিণতি হয়, তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? অফিসে আসতে হলো প্যান্টের বদলে লুঙ্গি পরে। এই ভোগান্তির শেষ কবে হবে, আমাদের জানা নেই।’
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। 
ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, ‘ঝড়-বৃষ্টি যাই হোক, আমাদের অফিসের উদ্দেশ্যে বের হতে হয়। বাসার নিচে পানি, অফিসের নিচে পানি। অন্যদিকে ভাড়া কয়েক গুণ। এত উন্নয়ন করে কী লাভ, যদি কোমরসমান পানি রাস্তায় থাকে?’
রোববার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে সোমবার সকাল থেকে থমকে গেছে চট্টগ্রাম। নগরীর বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ ও রাহাত্তারপুলসহ প্রধান প্রধান এলাকাগুলোতে কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি জমে গেছে।
জলাবদ্ধতার এ প্রভাব থেকে রক্ষা পায়নি আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারও। সেখানে পানি জমে উপর থেকে নিচে ঝরনার মতো পানি পড়তে দেখা যায়। 
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।
ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে।
রাহাত্তারপুল এলাকার বাসিন্দা খাদিজা জান্নাত সুজন বলেন, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালে বের হয়ে দেখি রাস্তায় পানি আরও বেড়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। প্রতি বছর বর্ষায় একই ভোগান্তি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।’
বাকলিয়া এলাকার বাসিন্দা ফকরুল আলম বলেন, ‘সকালে অফিসে যাওয়ার সময় রাস্তায় অনেক পানি পেয়েছি। গাড়িও কম। ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগছে। বৃষ্টির সঙ্গে যানবাহনের সংকট থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।’
বহদ্দারহাট এলাকার বেসরকারি চাকরিজীবী এস এম গিয়াস উদ্দিন বলেন, ‘সড়কে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বেশি সমস্যা হচ্ছে। অনেকে পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।’
এদিকে চলমান গ্যাস সংকটের কারণে নগরীতে গণপরিবহনের সংখ্যাও কম দেখা গেছে। গ্যাসের অভাবে অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে নামেনি। ফলে জলাবদ্ধতার সঙ্গে যানবাহন সংকট যুক্ত হয়ে মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
নগরীর পাশাপাশি আশপাশের উপজেলাগুলোতেও ভারী বৃষ্টি হচ্ছে। বোয়ালখালীর চরখিজিরপুর-সাতগড়িয়াপাড়া এলাকায় পুরো বর্ষা জুড়েই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কে পানি জমে থাকায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে।
নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এবারও রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

রাঙ্গামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে কঠিন চীবনদান অনুষ্ঠিত

রাঙ্গামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে কঠিন চীবনদান অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি : : ৬ষ্ঠ বারের মতো রাঙামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় দ...বিস্তারিত


লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

আমাদের বাংলা ডেস্ক : : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, প্রয়োজন কার্যকর প্রà¦...বিস্তারিত


যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২%

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২%

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ ...বিস্তারিত


২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট

২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট

নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল ...বিস্তারিত


নাশকতায় অর্থ জোগানদাতার নাম পেয়েছে গোয়েন্দারা

নাশকতায় অর্থ জোগানদাতার নাম পেয়েছে গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী ফ্যাসিবাদের নাশকতার ঘটনায় অর্থ জোগানদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের বেশ কয়েকজনের নাম à...বিস্তারিত


রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে গবাদি ও পশুপালন বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে গবাদি ও পশুপালন বিষয়ক প্রশিক্ষণ

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয়বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর