শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৪:৪০ পিএম, ২০২৬-০৮-১৭
রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর ফালান মিয়া (২৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির পর নিজের ছেলেকে অন্য একটি বোটে তুলে দিয়ে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি।
সোমবার (১৭ আগস্ট) সকালে লংগদু ফায়ার সার্ভিসের সদস্যরা কাপ্তাই হ্রদের কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মাছ ধরার একটি ছোট নৌকায় করে সার নিয়ে বাড়ি ফিরছিলেন ফালান মিয়া। এ সময় তার সঙ্গে ছিল শিশুপুত্র। কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিল এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবে যাওয়ার পর ফালান মিয়া ছেলেকে নিয়ে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন। একপর্যায়ে দূর থেকে একটি নৌকা তাদের দেখতে পেয়ে উদ্ধারের জন্য এগিয়ে আসে। তখন ফালান মিয়া নিজের ছেলেকে ওই নৌকায় তুলে দিতে সক্ষম হন। ছেলেকে নিরাপদে তুলে দেওয়ার পরপরই তিনি পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় অভিযানের পর সোমবার সকালে নৌকাডুবির স্থান থেকে ফালান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, ফালান মিয়ার মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নৌকাডুবির পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার ঘটনাটি তাদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে।
রাঙামাটি প্রতিনিধি : : ৬ষ্ঠ বারের মতো রাঙামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় দ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শীত-কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তরীয় হিমেল à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন তথ্য ও সম্পà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো নিজস্ব ওয়েবসাইট ও পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালুর মাধ্যমে ডিজিটাল যুগে প্রবেশ করেছ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চা...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় রাঙ্গামাটিতে '২২...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited