বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দুবাই ফ্লাইটে সিগারেট ও আইফোনসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ

মোঃ শাহ্ জালাল :    |    ০৪:৫২ পিএম, ২০২৬-০৮-১৭

দুবাই ফ্লাইটে সিগারেট ও আইফোনসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোনসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 
অভিযানে মোট এক হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। শুল্ক-করসহ এসব পণ্যের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
আজ (সোমবার) চট্টগ্রাম বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর। 
সিআইআইডি সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টায় দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে ফ্লাইটটির যাত্রী মইনুলের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টনসহ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।
একই ফ্লাইটের আরেক যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টনসহ মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন উদ্ধার করা হয়।
অন্য যাত্রী নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টনসহ মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা জানায়, অভিযানের সবচেয়ে বড় চালানটি পাওয়া যায় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। সেখানে একই বিজি-১৪৮ ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে এক ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।
পোশাকের কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ মূল্য সংযোজন শর্ত পুনর্বহালের দাবি
জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এতে প্রযোজ্য ৬২১ শতাংশ শুল্ক-কর হিসাবে প্রায় চার কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। আর ১৩টি আইফোনের বাজার মূল্য প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
এনবিআর জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। 

রিটেলেড নিউজ

রাঙ্গামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে কঠিন চীবনদান অনুষ্ঠিত

রাঙ্গামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে কঠিন চীবনদান অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি : : ৬ষ্ঠ বারের মতো রাঙামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় দ...বিস্তারিত


কুড়িগ্রামে শুরু হয়েছে শীতের তীব্রতা, জনজীবনে ভোগান্তি 

কুড়িগ্রামে শুরু হয়েছে শীতের তীব্রতা, জনজীবনে ভোগান্তি 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামে শীত-কুয়াশার দাপটে স্থবির  হয়ে পড়েছে জনজীবন। উত্তরীয় হিমেল à¦...বিস্তারিত


গোপালগঞ্জের বাইরে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জের বাইরে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন তথ্য ও সম্পà...বিস্তারিত


দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি , যশোর এক ক্লিকেই মিলবে সমিতির সব তথ্য ও সেবা

দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি , যশোর এক ক্লিকেই মিলবে সমিতির সব তথ্য ও সেবা

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো নিজস্ব ওয়েবসাইট ও পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালুর মাধ্যমে ডিজিটাল যুগে প্রবেশ করেছ...বিস্তারিত


নাগেশ্বরীতে মাদকের আস্তানায় পুলিশের হানা, ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার ৪

নাগেশ্বরীতে মাদকের আস্তানায় পুলিশের হানা, ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার ৪

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চা...বিস্তারিত


বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় রাঙ্গামাটিতে দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় রাঙ্গামাটিতে দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় রাঙ্গামাটিতে '২২...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর